এক হাজার টাকায় বাসে আগুন!

 

এক হাজার টাকার বিনিময়ে গাড়িতে আগুন দেয়ার সময় হাতেনাতে আটক হয়েছে এক অগ্নিসংযোগকারীকে। বুধবার (২১ নভেম্বর) রাজধানীর আসাদগেট এলাকায় এই ঘটনা ঘটে।

আসাদগেটে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ছবি ভিডিও থেকে নেয়া
আসাদগেটে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ছবি ভিডিও থেকে নেয়া

সৈয়দ মাইনুল আহসান মারুফ

১ মিনিটে পড়ুন

পুলিশ জানায়, আটক ব্যক্তি পেশায় একজন রিকশাচালক। অবরোধকারীরা তাকে এক হাজার টাকা দিয়ে আগুন দেয়ার নির্দেশ দেয়।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরাগামী প্রজাপতি পরিবহনে যাত্রীবেশে ওঠেন মামুন ও তার এক সঙ্গী। বসেন গাড়ির পেছনের দিকে। আসাদগেটে এলে পলিথিনে আনা অকটেন গাড়ির সিটে ঢেলে আগুন ধরিয়ে দেন।
 
এ সময়, তাদের সামনের সিটে বসে থাকা এক যাত্রী এই ঘটনা টের পেয়ে চিৎকার দিলে দ্রুত মামুনের সঙ্গী পালিয়ে যায়। তবে মামুনকে ধরে ফেলেন যাত্রীরা। পরে পানি ঢেলে নেভানো হয় আগুন, এ সময়ে পুড়ে যায় বাসের কয়েকটি সিট।
 
 
এ ধরনের ঘটনা প্রতিরোধে যাতায়াতের সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তেঁজগাও জোনের ডিসি।  অগ্নিসংযোগে জড়িত বাকিদেরও গ্রেফতারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post